আজকের পত্রিকা 

 ০৩ মে ২০২৫


 আজকের প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংবাদগুলো এপরিবেশন করা হলো।  বিশেষ দ্রষ্টব্যঃ সময়ের সাথে সাথে এই পেজটি আপডেট হতে পারে।
 
প্রথম আলো 

সরকার ব্যর্থ হলে আ.লীগের বিচার হবে জনতার আদালতে

 এনসিপির  সমাবেশে ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করবে এনসিপি।

অন্তর্বর্তী সরকার যদি বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ‘জনতার আদালতে’ আওয়ামী লীগের বিচার করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করা হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করার আহ্বান জানিয়েছে এনসিপি।

‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের’ দাবিতে গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। দলের ঢাকা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলা পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক

 যুগান্তর :

মাসে ৬ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানবিক করিডর

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা

 মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) যুদ্ধ যতই তীব্র হচ্ছে, ততই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ বেড়ে চলেছে। সংঘর্ষের মধ্যে দুই পক্ষের হামলার মূল লক্ষ্য হয়ে উঠছে সাধারণ রোহিঙ্গা জনগণ। আর এ কারণে অনেকেই জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। এক হিসাবে দেখা গেছে, প্রতিমাসে সাড়ে ৬ হাজারের মতো অনুপ্রবেশের ঘটনা ঘটছে। নতুন করে আসা রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক করিডর দিতে জাতিসংঘের আহ্বানকে কেন্দ্র করে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে রোহিঙ্গা ইস্যুতে ফের বাংলাদেশ আন্তর্জাতিক চাপ ও চক্রান্তের শিকার হতে পারে। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি-এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ব্যক্তির বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, এর বাইরেও কমপক্ষে আরও ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গা অনিবন্ধিত অবস্থায় বিভিন্ন দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। সে হিসাবে প্রায় প্রতিদিন গড়ে ২২০ জন অর্থাৎ প্রতিমাসে সাড়ে ৬ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে।  
 
https://www.jugantor.com/tp-firstpage/948818
 
 
 বাংলাদেশ প্রতিদিন

পথ খুঁজছে ঐকমত্য কমিশন

আলোচনার টেবিলে বাড়ছে বিকল্প প্রস্তাব

সব রাজনৈতিক দলের সম্মতি নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। বৈঠকের টেবিলে দলগুলোর পক্ষ থেকে বিকল্প নানা প্রস্তাব আসছে। পাশাপাশি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে দলগুলো একাধিক বিকল্পের কথা বলছে।

উল্লেখযোগ্য যেসব বিষয়ে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে সেসবের মধ্যে রয়েছে- দেশের সাংবিধানিক নাম, সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি, বিচারপতি নিয়োগ, প্রার্থী হওয়ার বয়সসীমা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রক্রিয়া, নতুন দলের কার্যক্রম পরিচালনার ফর্মুলা ইত্যাদি। এসব বিকল্প প্রস্তাব সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, আমাদের দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাবের বাইরে অনেক রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে নানা ধরনের বিকল্প প্রস্তাব দিচ্ছে। এসব নিয়ে আমরা ভাবছি। পথ খুঁজছি।

https://www.bd-pratidin.com/epaper/2025-05-03/1 

 

ইত্তেফাক

আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ

আবারও সীমান্ত দিয়ে অবাধে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকার স্থানীয় সূত্রগুলো দাবি করছে, প্রতিদিন গড়ে ১শ’রও বেশি রোহিঙ্গা ঢুকছে। এরই মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলাল হোসেন নাফ নদে ডুবে মারা গেছেন। যদিও শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, দিনে গড়ে ৩০ জন করে অনুপ্রবেশ হচ্ছে। নতুন করে এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ করেছে। অন্যদিকে নতুন করে আসা ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার বসবাসের জায়গা করে দিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে।

 এই চিঠির সত্যতা স্বীকার করে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল ইত্তেফাককে বলেন, ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার জন্য আবাসস্থল করে দেয়ার অনুরোধ জানিয়ে ইউএনএইচসিআরের চিঠি পেয়েছি। এ ব্যাপারে আমরা এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। প্রতিদিন কত জন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, আমাদের কাছে প্রতিদিন গড়ে ৩০/৪০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আছে। তবে এ সংখ্যাটি কখনই শতাধিক নয়। জাতিসংঘের চিঠিতে উল্লেখ করা ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার সঙ্গে আরো ২ হাজার রোহিঙ্গা এ পর্যন্ত অনুপ্রবেশ করেছে। কিন্তু আমাদের পক্ষে এত বড় পরিসরে ঘর নির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, নতুন আশ্রয়ন প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসনকে আরও কঠিন করে তুলবে। কারণ এটি রাখাইনে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে উত্সাহিত করবে।

https://www.ittefaq.com.bd/730053/
 
 
কালবেলা 

বিএনপিকে ভাবাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বিতর্ক

রাজনীতিতে নানা আলোচনা

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না। যদি হয়, তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, বিএনপি

দুটি কারণে স্থানীয় সরকার নির্বাচন চাই। সরকার আন্তরিক ও নির্বাচন কমিশন সিরিয়াস হলে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সরকার ঘোষিত সময়ের মধ্যেই স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচন সম্ভব মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী

নির্বাচন ইস্যুতে রাজনীতিতে বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে আগে জাতীয় সংসদ নির্বাচন, নাকি স্থানীয় সরকার নির্বাচন—এই প্রশ্নে রাজনীতিবিদরা নতুন করে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। এ নিয়ে প্রায় দিনই পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য শোনা যাচ্ছে। তবে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলনরত বিএনপি বরাবরই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। গতকাল শুক্রবারও এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার ও তাদের দোসররা এ দেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। তা ছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে জোরালো অবস্থানে অনড় বিএনপি। এ দাবিতে সব দলকে একই ছাতার নিচে এনে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরির জন্য সম্প্রতি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দাবি, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনেরও দাবি দলটির। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ—এই তিনটি দল গত সপ্তাহে স্পষ্ট করে বলেছে, তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। ফলে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ, যা ভাবাচ্ছে বিএনপির হাইকমান্ডকে।
 
 https://epaper.kalbela.com/